রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে।
এর আগে গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গোয়েন্দা পুলিশের একটি দল রোববার সকালে তাকে আটক করে নিয়ে যায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসি মাহবুবুল হক সজীব বলেন, মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরা তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি।
এরও আগে এক বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি হয়েছেন।
তিনি জানান, ভোর থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসাও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এনএইচ





