দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচিতে যোগ দিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে। অনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন।
অনশনে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির অনশনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।





