ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সোমবার বিকেলে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের নিকট নরেন্দ্র মোদির উদ্দেশে লেখা এরশাদের শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন।
চিঠিতে এরশাদ নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বিজেপির বিজয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন।
এরশাদ বলেন, মোদির বিজয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার হবে।
ঢাকা, ২০মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই