কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।  

কারাবন্দী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ (২৭ আগস্ট) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন গেট থেকে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলটি শুরু হয়। মিছিলটি চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়।  

মিছিল শুরুর সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে পথসভায় সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী বক্তব্য রাখেন।  এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নেতাকর্মীরা স্লোগান দেন।  

এমবি