বুধবার (০৭ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, কোথায় কোন সমাবেশে কে কি বলছে সেটার জবাব দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি। আমাদের কাছে কেউ লিখিত প্রস্তাব দিলে সেটার জবাব দেওয়ার জন্য ভাববো।

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, ‘এতেই বোঝা যায় আওয়ামী লীগের কি অবস্থা’।

এদিকে ১৪ দলের এক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বিএনপিকে এদিক-সেদিক ঘোরাঘুরি করে লাভ নাই। প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় আমরা তাদের সঙ্গে মুখোমুখি সংলাপ করতে চাই।

আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংলাপের মাধ্যমে সবকিছু সমাধান হতে পারে। আলোচনার কোনো বিকল্প নেই।

এমআই