তিনি বলেন, তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে, তাদের বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন। ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না।

সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম প্রমুখ।

এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে।

এনএইচ