বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না’- মেয়র তাপসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কে কী বলে সেটা আমাদের দেখার বিষয় না।
এর আগে গতকাল বুধবার রাজধানীর বনশ্রীতে ২নং ওয়ার্ডের উন্নয়ন উৎসব অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার বক্তব্যে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।
এমআই





