এবারের বিশ্ব ভালবাসা দিবস পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
ওই দিন সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুল দিয়ে দিনটি পালন করবে যুবলীগ।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।
যৌথসভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনর রশিদসহ ঢাকা মহানগরের ও কেন্দ্রীয় নেতারা।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস পালিত হয়ে আসছে।
এসএইচ





