বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, অতীতে আওয়ামী লীগ বা বিএনপি যখন সরকারের ছিলো তখন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দুদেশের অমিমাংসীত ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও বিএনপি চেয়ারপারসনের দৃষ্টিভঙ্গি এক।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম আমানুল্লাহ্ চৌধুরীর স্মরণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের জন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে হান্নান শাহ বলেন, আমরা আশা করি সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষভাবে ভারতের সুযোগ্য পররাষ্ট্রমন্ত্রীর সফরে উভয় দেশ উপকৃত হবে।
তিনি সুষমা স্বরাজের কাছে আশা প্রকাশ করে বলেন, অমিমাংসীত ইস্যুগুলোর সমাধানের বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিবেন।
দীর্ঘদিন ধরে তিস্তাসহ অন্যান্য বিরোধপূর্ণ ইস্যুর সমাধান না হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।
এজন্য তিনি আশা করেন সুষমা স্বরাজ প্রকৃত বন্ধুর দৃষ্টান্ত স্থাপন করবেন।
ভারতের সফররত পররাস্ট্র মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের বিষয়ে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে বলেন, কোনো পররাস্ট্রমন্ত্রী কোনো দেশে সফর করলে সেই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো কূটনৈতিক ধারাবাহিকতার অংশ। এটা একটা শিষ্টাচার।
শুক্রবার খালেদা-সুষমা স্বরাজের বৈঠকের বিষয়ে হান্নান শাহ বলেন, অতীতের মতই সেই বৈঠকে তিনি দেশ ও জনগনের পক্ষে কথা বলবেন।
বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গীতিকার গাজী মাযহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিচারপতি আব্দুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ, ড. এনামুল হক, জাসাসের সভাপতি এম এ মালেক, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল এবং সাবেক সংসদ নূরজাহান ইসলাম বুলবুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মরহুম আমানুল্লাহ চৌধুরীর স্ত্রী রাহিদা খানম চৌধুরীসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)
রাজনীতি
অতীতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আ’লীগ-বিএনপি ব্যর্থ :হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, অতীতে আওয়ামী লীগ বা বিএনপি যখন সরকারের ছিলো তখন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দুদেশের অমিমাংসীত ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও বিএনপি চেয়ারপারসনের দৃষ্টিভঙ্গি এক।





