প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়, দেশের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়।
তিনি বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, তারা দেশের জন্য কোন উন্নয়ন করেন।
শুক্রবার বিকালে সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষা-দিক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছি। যাতে আমাদের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক মানের শিক্ষা পায়।
এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটে পৌঁছে সিলেট সার্কিট হাউজে বিশ্রাম শেষে এবং মধ্যাহ্ন বিরতির পর বিকালে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
এরপর বেলা ৪টায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করেন।
বিশ্বের অন্যতম সৌন্দর্যমন্ডিত সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমএআর/এসআর