বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন গণতান্ত্রিক হয়নি। দ্রুত আলোচনার মাধ্যমে আরেকটি জনবান্ধব নির্বাচন দিন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ভাবে হয়নি। তাই আলোচনার মাধ্যমে আরেকটি নির্বাচন দিন। নইলে দেশ এক চড়ম সংকটে পড়বে। সেই সংকট উত্তরণ হওয়া অনেক কঠিন হয়ে পড়বে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, যেটুকু গণতন্ত্র বাকি ছিল ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তার সবটুকুই বিসর্জন হয়েছে। গঠন করা হয়েছে বিচিত্র এক মন্ত্রীসভা। যেখানে বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে। সরকারের প্ররোচনায়ই বিরোধী দল গঠন করা হয়েছে। বর্তমান বিরোধী দল সরকারের আশীর্বাদপুষ্ট। যা পৃথীবির ইতিহাসে কোথাও পাওয়া যাবে না।
তিনি বলেন, সরকারকে জনগণের অনুভূতি বুঝতে হবে। মামলা হামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। নইলে সরকার বেশিদিন টিকে থাকতে পারবেনা বলেও মন্তব্য করেন তিনি।
ভাষা সৈনিক আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মন্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, গণসাস্থ্য কেন্দ্রের প্রেসিডিয়াম সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমসহ অনেকে।
[b]ঢাকা, এমআর, ৮ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
দ্রুত আরেকটি নির্বাচন দিন: বি. চৌধুরী
বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন গণতান্ত্রিক হয়নি। দ্রুত আলোচনার মাধ্যমে আরেকটি জনবান্ধব নির্বাচন দিন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ঐতিহাসিক কাগমারী





