জি এম কাদের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন—এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভকারীরা ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে জি এম কাদেরের গ্রেপ্তারের দাবি তুলে ধরা হয়।

বিক্ষোভকারীদের দাবি, শেখ হাসিনার সঙ্গে জি এম কাদেরের যোগাযোগ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তারা।