বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস ও জঙ্গিদের লালন-পালন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, আল-কায়দার হুমকির সঙ্গে বিএনপির সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্প’ আয়োজিত “বদরুল আলম স্মৃতি পুরস্কার” বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে হরকাতুল জেহাদ, লস্কর-ই তৈয়বা, বাংলা ভাই ও শাইখ আব্দুর রহমানদের মত জঙ্গিদের উৎপত্তি হয়েছিল। এমনকি ২০০৩ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জঙ্গি নেতা দাউদ ইব্রাহীমের সঙ্গে বৈঠক করেছিলেন এবং বিএনপি শাসন আমলে আয়মান আল-জাওয়াহিরি বাংলাদেশে ৩ বার ঘুরে গেছে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে তা বেরিয়ে এসেছে।
তিনি বলেন, আমরা জীবিত থাকতে বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এদেরকে প্রতিরোধ করবেন।
তিনি আরও বলেন, কোন হুমকি-ধামকি দিয়ে যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করা যাবেনা। শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে বাংলার মাটি থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবেই।
সরকার যুক্তরাষ্ট্রকে কাছে টানতে আল-কায়দার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার কথা বলছে- মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনা” এটা প্রমাণিত বিএনপি সরকারের আমলে অস্ত্রচোরা চালান, জঙ্গিবাদের উত্থান হয়েছে। তালেবানদের থেকে ট্রেনিং প্রাপ্ত মুফতি ইজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে বিএনপি প্রমাণ করেছেন জঙ্গিদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
ভাষা সৈনিক অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা,এমআর,১৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
'বিএনপির সঙ্গে আল কায়েদা সম্পৃক্ততা থাকলে কঠোর ব্যবস্থা'
বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস ও জঙ্গিদের লালন-পালন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ





