শুক্রবার (৮ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতিঝিল-শাহজাহানপুর জোন আয়োজিত “নন রুকন সাথী ও সদস্য শিক্ষাশিবির” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে ক্ষমতায় এসেছে, তারাই এখন গণভোটের রায় বাস্তবায়ন করছে না। জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার পুরোনো ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ সংস্কার ও পরিবর্তন চাইলেও সরকার সর্বস্তরে দলীয়করণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আর্থিক খাত দখলের রাজনীতি শুরু করেছে। যাদের কথা ও কাজের মিল নেই এবং যাদের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত, তাদের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, “শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে যারা গণভোটের রায় উপেক্ষা করছে, জনগণ তাদের বিরুদ্ধে রাজপথে নেমে এলে কারও জন্যই তা মঙ্গলজনক হবে না।”

সরকারকে সংঘাত এড়িয়ে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যদি জনগণের রায় মেনে চলে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের আরও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাসিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর এস এম শামছুল বারী, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুর উদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর সারোয়ার হোসেন প্রমুখ।

এসময় মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এস