তবে সড়কে যানবাহন চলাচল অন্য দিনের তুলনায় কিছুটা কম। এদিকে, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ এবং র্যাবের সব ইউনিটে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
এর আগে শনিবার, রাজধানীতে বিএনপির সাথে পুলিশের ব্যাপক সহিংসতা হয়। দফায়-দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক দলের বহু কর্মী আহত হন নিহতহ হন এক পুলিশ সদস্য। পুড়িয়ে দেয়া হয় পুলিশ বক্স, গাড়ি।
ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের গেট, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। রক্ষা পায়নি গণমাধ্যমের যানবাহনও। আটক করা হয়েছে বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মীকে।





