বুধবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ শোকবাণী প্রদান করেন।
তিনি বলেন, জনাব আইয়ুব হোসেন দফাদার একজন নির্ভীক দাঈ ইলাল্লাহ ছিলেন। তিনি সংগঠনের কাজকে সব থেকে বেশি প্রাধান্য দিতেন। তিনি ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।
প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ





