শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর হাজারীবাগে এক মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্যোসাইটির চেয়ারম্যান আব্দুল বারী আকন্দের সভাপতিত্বে ও সোসাইটির সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক অধ্যাপক নুরনবী মানিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন বায়তুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী জালাল উদ্দিন।

এতে বিশিষ্ট জনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, কুতুব উদ্দিন আরমান, নুরুল ইসলাম ও হাসান আল বান্না প্রমুখ।

সভাপতির বক্তব্য ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এবিএস