রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী বলেন, বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কম হওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে টাকা সাশ্রয় হয়েছে। এই অর্থ স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরতযোগ্য অর্থের পরিমাণ ভিন্ন হবে।

হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা পাবেন ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা। শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা

দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরত দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা। আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের ক্ষেত্রে ফেরত পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা

২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ফেরত পাবেন ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা। শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা

দুই সিটের আপগ্রেডেশনে ফেরত পাবেন ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজে ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা। একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজে ফেরত পাবেন ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা

৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজে ফেরত দেওয়া হবে ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা। শর্ট প্যাকেজে ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনে ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনে ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে ফেরত পাবেন হাজিরা।

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনে ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনে ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত দেওয়া হবে।

এ ছাড়া সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এস