ফিতরা ওয়াজিব হওয়ার জন্য ওই সম্পদের ওপর এক বছর পূর্ণ হওয়া শর্ত নয়। একইভাবে ব্যক্তি নিজের পক্ষ থেকে এবং তার অধীনস্থ নাবালক সন্তানদের পক্ষ থেকেও ফিতরা আদায় করবেন।

যাকাত ও ফিতরা হল ওয়াজিব সদাকা। আর ওয়াজিব সদকা মসজিদে দান করা জায়েজ নেই। মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য যাকাত ও ফিতরার টাকা দেয়া যাবে না। কারণ, ওয়াজিব সদাকা প্রদানের জন্য আটটি খাত নির্ধারিত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,

নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তাওবা, আয়াত : ৬০)

মসজিদ এই আট খাতের মধ্যে পড়ে না, তাই মসজিদের কোন কাজে যাকাত ফিতরার টাকা খরচ করা জায়েজ হবে না।

এমএম