সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের ভারতীয় শীর্ষ নির্বাহী ও গুগল প্লাসের প্রধান ভিক গুনদোত্রা পদত্যাগ করেছেন। দীর্ঘ আট বছর গুগল প্লাসে নেতৃত্ব দিয়ে পদত্যাগ করার খবরটি নিজেই গুগল প্লাসের পেইজে জানিয়ে দিয়েছেন গুনদোত্রা।
গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।
গুগল প্লাসে নিজের পেইজে গুনদোত্রা লিখেছেন, ‘দীর্ঘ আট বছর পর আজ আমি গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এর পর কী হবে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। তবে এসব ব্যাপার নিয়ে আজ কথা বলার কিছু নেই। আজকের দিনটি শুধু গত আট বছর উদযাপনের দিন।’
গুনদোত্রা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একজন অ্যালামনাই। শুরুতে তিনি মাইক্রোসফটে কাজ করেছেন। ২০০৭ সালে তিনি অ্যান্ড্রয়েড ও ক্রোম বিভাগের প্রধান সুন্দর পিছাইয়ের সঙ্গে গুগলে যোগ দেন। পরে তিনি গুগল প্লাসের টিম লিডার হয়ে কাজ করেন।
এ ব্যাপারে গুগলের প্রধান নির্বাহী (সিইও) ল্যারি পেজ এক বিবৃতিতে বলেন, ‘একদম শূন্য থেকে গুগল প্লাস তৈরি করেছেন গুনদোত্রা। তাঁর কঠোর পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসার কারণে আমি কৃতজ্ঞ। তাঁর নতুন কাজের জন্য আমরা শুভকামনা জানাই।’
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
পদত্যাগ করলেন 'গুগল প্লাস' প্রধান
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের ভারতীয় শীর্ষ নির্বাহী ও গুগল প্লাসের প্রধান ভিক গুনদোত্রা পদত্যাগ করেছেন। দীর্ঘ আট বছর গুগল প্লাসে নেতৃত্ব দিয়ে পদত্যাগ করার খবরটি নিজেই গুগল প্লাসের





