তথ্যপ্রযুক্তি সংস্থা মজিলা এবারে ভারতে সস্তার স্মার্টফোন আনছে৷ এই বছরের শেষে ভারত ও ইন্দোনেশিয়ায় ২৫ ডলারে স্মার্টফোন দেবে বলে ওয়াল স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছে৷ফায়ারফক্স ব্রাউজারের এই সংস্থা চীনে সস্তার চিপ উৎপাদনকারী সংস্থা স্পেডট্রামের সঙ্গে অংশিদারিতে কাজ শুরু করেছে৷ গত জুলাই মাসে মজিলার স্মার্টফোন বাজারে আসে৷

সংস্থাটি পাঁচটি হ্যান্ডসেট নির্মাতা সংস্থা এবং পাঁচটি ওয়ারলেস ক্যারিয়র সংস্থার সঙ্গে গাঁটছড়া বেধে ইউরোপ এবং দক্ষিণ অ্যামেরিকার বাজারে স্মার্টফোন নামিয়েছে৷এবার ২৫ ডলারে স্মার্টফোন এনে অনলাইনে আরও অনেক লোককে টেনে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জনিয়েছেন মজিলার চিফ অপারেটিং অফিসার জয় সুলিভান৷

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই