মার্চের শেষদিকে উৎক্ষেপণ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট। এরই মধ্যে শেষ হয়েছে এর অবকাঠামো ও গ্রাউন্ড স্টেশন তৈরির কাজ।
এর মাধ্যমে ইন্টারনেট ও সম্প্রচার সেবার পাশাপাশি টেলিমেডিসিন ও ডিটিএইচ সেবা পাওয়া যাবে।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট। প্রায় তিন হাজার কোটি টাকার এ স্যাটেলাইটে সংকেত আদান-প্রদানে থাকছে ৪০টি ট্রান্সপন্ডার ৷এর মধ্যে বাংলাদেশ ব্যবহার করবে ২০টি। বাকিগুলো ভাড়া দেয়া হবে৷
২০১৭ সালের ডিসেম্বরে উৎক্ষেপণের কথা থাকলেও যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে তা পেছানো হয়। তবে মার্চেই দেশের পতাকা নিয়ে মহাকাশে যাবে এটি।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতা থাকবে দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন তুর্কমেনিস্তানসহ আশেপাশের দেশ। বর্তমানে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো ব্যবহার করছে বিদেশি স্যাটেলাইট। তাই দাম নির্ধারণে দেশি গ্রাহকের কথা বিবেচনায় রাখার কথা জানান কমিশন চেয়ারম্যান।
উৎক্ষেপণের পর ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। সার্কভুক্ত ভারত, পাকিস্তান ও শ্রীলংকা ইতোমধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে৷
জেড





