হংকং ভিত্তিক মোবাইল সেট উৎপাদনকারি প্রতিষ্ঠান লাভা ইন্টারন্যাশনাল তাদের সর্ববৃহৎ ব্রান্ড শপ চালু করেছে বাংলাদেশে।
সোমবার ২৮ মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলে ব্রান্ড শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাভা ইন্টারন্যাশনাল এইচ.কে লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর এলেক্স ইউই।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. জহুরুল হক বিপ্লব, লাভার চিফ মার্কেটিং অফিসার এরোন মাও, জিডিএলের সি.এম.ও মো. সিরাজুল হক ও লাভার মার্কেটিং ম্যানেজার মো. কামরুল ইসলাম।
লাভার কান্ট্রি ডিরেক্টর এলেক্স ইউই বলেন, অত্যাধুনিক অন লাইন সার্ভিস সার্পোট ও দেশব্যাপী লাভার নিজস্ব কাস্টমার সার্ভিস সেন্টার হতে বিক্রয় পরবর্তী সেবা অতি দ্রুততার সাথে সম্পাদনের জন্য লাভা বদ্ধপরিকর।
এমবি





