বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলেক্ষে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ লাল-সবুজে সেজেছে ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েব পোর্টাল (সার্চ ইঞ্জিন) গুগল।

বুধবার মধ্যরাত থেকে গুগলের হোমপেজের লোগোতে দেখা যাচ্ছে লাল-সবুজ। Google শব্দের দুই দিকের পাঁচটি অক্ষর সবুজ, মাঝখানের o অক্ষরটি বড় একটি লাল বৃত্ত। সেই বৃত্তে একটি বাঘের ছবি।

www.google.com.bd ওয়েব ঠিকানায় গেলেই এটি দেখা যাবে।

বিশেষ বিশেষ দিনে নিজেদের লোগোতে সেই দিনের আবহ ফুটিয়ে তোলে গুগল। একে বলা হয় গুগল ডুডল।

এর আগে ২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আবহ ফুটিয়ে তোলা হয়েছিল গুগল ডুডলে।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে গুগল ডুডলে দেশ দুটির পতাকাখচিত ছবি প্রকাশ করা হয়।

এমকে