নতুন লোগো উন্মোচন করেছে মাইক্রোম্যাক্স। সেই সঙ্গে ১৫টি ফোনসহ ১৯টি প্রযুক্তিপণ্য এনেছে এই ভারতীয় প্রতিষ্ঠান।

বুধবার ভারতের গোর গাঁয়ে এক ইভেন্টের আয়োজন করে মাইক্রোম্যাক্স। ওই ইভেন্টে নতুন লোগো ও ১৯টি প্রযুক্তিপণ্য উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

১৫টি হ্যান্ডসেটের মধ্যে আকর্ষণীয় ফিচারের দুটি ফোন ‘ক্যানভাস ৬’ ও ‘ক্যানভাস ৬ প্রো’ রয়েছে। দুটি ফোনেই রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। পুরোটাই এইচডি। দুটি ফোনেই রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের । আর ফ্রন্ট ক্যামেরা? মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬-এ রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ক্যানভাস ৬ প্রো-তে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ক্যানভাস ৬-এ দেওয়া হয়েছে ৩ জিবি র্যা ম। ক্যানভাস ৬ প্রো-তে দেওয়া হয়েছে ৪ জিবি র্যা ম। ইন্টারনাল মেমরিও আকর্ষক। ক্যানভাস ৬-এ দেওয়া হয়েছে ৩২ জিবি ইন্টারনাল মেমরি। আর ক্যানভাস ৬ প্রো-তে দেওয়া হয়েছে ১৬ জিবি মেমরি। দাম ১৪ হাজার রুপির মধ্যে। দুটি ফোনেই ৪জি সুবিধে মিলবে।

১৫টি ফোন ছাড়াও মাইক্রোম্যাক্স এনেছে একটি ট্যাবলেট ও একটি টিভি।

ক্যানভাস ৬ ও ক্যানভাস ৬ প্রো ছাড়াও আরও যেসব ফোন তারা বাজারে এনেছে সেগুলোর মধ্যে রয়েছে, মাইক্রোম্যাক্স বোল্ড সুপ্রিম, বোল্ড সুপ্রিম ২, বোল্ড কিউ ৩৮১, ক্যানভাস স্পার্ক ২ প্লাস, ক্যানভাস ইভক, ক্যানভাস মেগা ২, ক্যানভাস ইউনাইটেড ৪।

এম আর