ফেসবুক তার কোন ব্যবহারকারী আত্মহত্যার ঝুঁকিতে আছে কিনা তা চিহ্নিত করবে। সেই লক্ষে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি একটি বিশেষ ধরনের অ্যালগরিদম তৈরি করেছে যেটি ব্যবহারকারীর শেয়ার করা পোস্ট কোনো ইঙ্গিত বহন করে কিনা বা সেই ব্যক্তি আত্মহত্যার ঝুঁকিতে আছে কিনা সেই বিষয়গুলো চিহ্নিত করে সতর্ক সংকেত দেবে।
এরপর ফেসবুকের মানবাধিকার সম্পর্কিত দল নিশ্চিত করবে আসলেও পোস্টগুলো সতর্কমূলক কিনা বা সেই ব্যবহারকারীর কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না।
ফেসবুক জানিয়েছে, বর্তমানে এই টুলটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। এই প্রথম সামাজিক নেটওয়ার্কের এই মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা 'কৃত্রিম বুদ্ধিমত্তা' প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।যেসব ব্যবহারকারী আত্মহত্যার ঝুঁকিতে আছে বলে মনে করছে ফেসবুক, তাদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শের ব্যবস্থা করছে মাধ্যমটি।
যেমন দু:খভারাক্রান্ত কথা বা কষ্টের কথা কোনো ব্যবহারকারী বললে সেটা এক ধরনের সিগন্যাল হিসেবে ধরে নেবে ফেসবুক। এছাড়াও ফেসবুক লাইভেও বিভিন্ন পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।
নাজিব





