আগামী মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে (বিসিসি) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পলিসি ক্যাফের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “কয়েকটি ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এ সহযোগিতার কথা বলেছে। ৫০০ বা এক হাজার টাকা মাসিক কিস্তি দিয়ে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।”
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ইন্টারনেট সেবা সহজলভ্য করতে সারাদেশে এক লাখ পয়েন্টকে ওয়াইফাইয়ের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।
শিক্ষার্থীদের কম খরচে মোবাইল ডেটা সার্ভিস দিতে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের সঙ্গে আলোচনা চলছেও বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেমন ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে তেমনি প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারকে ক্রমেই শিক্ষামুখী ও শিক্ষাবান্ধব করে তুলতে হবে।”
‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা’ এবং শিক্ষা নীতিমালা নিয়ে মন্ত্রীদের সাথে আলোচনা-সমালোচনায় অংশ নিয়ে সরাসরি মতামত দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৫০ জন শিক্ষার্থী।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
মার্চ থেকে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ: পলক
আগামী মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।





