‘জিপিটি ফর ইউ অ্যান্ড মি: অ্যাপ্লায়িং এআই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টু সাইবার ডিফেন্স’ নামক সাম্প্রতিক এই রিপোর্টে দেখানো হয়েছে, জিপিটিথ্রির বড় ধরনের ল্যাংগুয়েজ মডেলগুলো কিভাবে নিরাপত্তা সফটওয়্যার থেকে ডেটাসেটে ক্ষতিকারক কার্যকলাপ আরও সহজে খোঁজ করতে পারে।
এমনকি এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো দিয়ে স্প্যাম ফিল্টার করা এবং ‘লিভিং অব দ্য ল্যান্ড’ বাইনারি (এলওএলবিন) আক্রমণ বিশ্লেষণও দ্রুততার সাথে করা যায়।
সফোসের প্রিন্সিপাল থ্রেট রিসার্চার শন গ্যালাঘের বলেন, ‘ওপেনএআই হিসেবে চ্যাটজিপিটি উন্মোচনের পর, সিকিউরিটি কমিউনিটি নতুন এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকির ওপর খুব বেশি নজর রাখছে। কারণ এআই কী সম্ভাব্য আক্রমণকারীদের ম্যালওয়্যার লিখতে কিংবা সাইবার অপরাধীদের ফিশিং ইমেইল লিখতে সাহায্য করবে?
তিনি আরো বলেন, সফোসে আমরা দীর্ঘদিন ধরে এআইকে শত্রুর পরিবর্তে সহযোগী হিসেবেই দেখছি। এটিকে সফোসের জন্য একটি ভিত্তিপ্রস্তর হিসেবেও দেখা হচ্ছে। সিকিউরিটি প্রতিষ্ঠানগুলোর শুধু সম্ভাব্য ঝুঁকির ওপর মনোযোগ দেওয়া উচিত হবে না, কেননা জিপিটিথ্রি অবারিত অনেক দ্বার উন্মোচন করছে।’
- এনএইচ





