আধুনিক বিশ্বে যাতায়াতের অপরিহার্য মাধ্যম হল বিমান । এক সময় যা কেবল ধনীদের বিলাসিতার বিষয় ছিল। আজ তা সমাজের মধ্যবিত্তের নাগালের মাঝে চলে এসেছে । কমার্শিয়াল ফ্লাইটে ভ্রমণকারী বেশির ভাগই এখন মধ্যবিত্ত বা সাধারণ আয়ের মানুষ । তবে কোম্পানিগুলো তাদের পুরনো গ্রাহকদের ভুলেনি। সময়ের সাথে সাথে তাদের ভি আই পি গ্রাহকদের দিয়েছে নতুন নতুন সুবিধা । আজকে জানাব আপনাদের এমনি কয়েকটি এয়ারলাইন্সের বিলাসবহুল ভ্রমণের কথা
[b]সিঙ্গাপুর এয়ারলাইন্স এ-৩৮০ ভিআইপি ক্যাবিনঃ [/b]
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিআইপি ক্যাবিনে বুকিং দিলে আপনি পেতে পারেন এমন একটি ক্যাবিন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781263.jpg[/img]
এ ৩৮০ এয়ারবাস কমার্শিয়াল বাসের মধ্যে অন্যতম বৃহৎ। এর ভেতর আপনার জন্য থাকবে আপনার নিজস্ব কাস্টম মেইড ক্যাবিন। এর সাথে থাকবে ২৩ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি । এছাড়াও আপনার দেখভালের জন্য থাকবে একজন নিজস্ব বাটলার এই বিলাসবহুল ক্যাবিনের প্রথম গ্রাহককে ই বে তে নিলামে অংশ নিয়ে প্রায় ১০০০০০০ ডলার খরচ করতে হয়েছিল তার সুইটের জন্য ।
[b]ইতিহাদ এয়ারঅয়েজের ডায়া্মন্ড ফার্স্ট ক্লাস স্যুইটঃ[/b]
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ । এটি বিশ্বের ৪৩টি দেশের ৬৮ টি গন্তব্যে তাদের যাত্রীদের পৌঁছে দেয় । প্রথমে দেখে নিন এর কয়েকটি ছবি তারপর চিন্তা করবেন এটাতে ভ্রমণ করবেন কি না ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781397.jpg[/img]
ইতিহাদ এয়ারয়েজের রয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রিপের ব্যবস্থা । এর ফার্স্ট ক্লাস স্যুট এ আপনি পাবেন ২৩ ইঞ্চি ফ্লাট টিভি , মিনি বার , কনভারটেবল ৮ ফুট ছ্য় ইঞ্চি বিছানা যা ম্যাসাজ চেয়ার হিসেবে কাজ করতে পারে । এতে আরও থাকবে ল্যাপির জন্য কানেক্টিভিটি পোর্ট আর অন্যান্য সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা।
[b]এমিরাটস এয়ারয়েজঃ[/b]
১৯৮৫ সালে মাত্র দুটি বিমান নিয়ে যাত্রা শুরু করে এমিরাটস এখন বিশ্বের অন্যতম একটি প্রধান এয়ারলাইন্স কোম্পানি । ভ্রমণ বিলাসিদের জন্য এমিরাটস সব সময় নিয়ে এসেছে একের পর এক চমক । এবার তাদের নতুন সংযুক্তি স্পা । হ্যা , আপনি ঠিকি শুনেছেন । এমিরাটসের দুবাই- লন্ডন রুটে আপনি ইচ্ছা করলে ভ্রমণের সময় স্পা করতে পারেন । অবশ্য এর জন্য আপনাকে আগেই অথরিটিকে জানিয়ে রাখতে হবে । আসুন দেখি এর কয়েকটি ছবি
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781592.jpg[/img]
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781627.jpg[/img]
[b]ব্রিটিশ এয়ারয়েজঃ[/b]
বিলাসবহুল বিমান যাত্রা নিয়ে আলোচনা হবে আর ব্রিটিশরা বসে থাকবে তা কি করে হয় । আসুন দেখি ব্রিটিশ ফার্স্ট ক্লাস কেবিন আপনার জন্য কি আয়োজন করেছে । এর বি- ৭৭৭ এর ফার্স্ট ক্লাসে আপনি পাবেন কনভারটেবল বেড , মুড লাইটিং , নয়েজ ক্যান্সিলিং হেড সেট , ইন্টিগ্রেটেড মাল্টিমিডিয়া সিস্টেম সহ আরও বহু সুবিধা ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781688.jpg[/img]
[b]লুফথান্সা এয়ারয়েজঃ [/b]
লুফথান্সা এয়ারয়েজ জার্মান পতাকা বাহী জাতীয় বিমান । যাত্রী ধারন ক্ষমতা আর ফ্লিট এর সংখ্যার ভিত্তিতে এটি ইউরোপের সর্ব বৃহৎ এয়ারলাইন্স। লুফথান্সা এয়ারয়েজর রয়েছে আকর্ষণীয় সুইট যা আপনার বিমান ভ্রমণের অভিজ্ঞতা বদলে দিতে পারে । এর পার্সোনাল ক্যাবিনে আপনার জন্য থাকবে প্রসস্থ বেড । এর সাথে থাকবে আপনার নিজস্ব বাথরুম আর গোসলের ব্যবস্থা । এছাড়া এতে আছে সাউন্ড প্রুফ কারটেন যা আপনার ভ্রমণ কে করবে প্রশান্তিময় । আর অন্যান্য মনোরঞ্জনের ব্যবস্থা তো থাকছেই।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781750.jpg[/img]
[b]জেট এয়ারয়েজের লন্ডন টু মুম্বাইয়ের প্রাইভেট ক্যাবিন:[/b]
জেট এয়ারয়েজের মুম্বাই- লন্ডন রুটের জন্য নতুন বোয়িং ৭৭৭ -৩০০ ই আর বিমান চালু করেছে । এই ফ্লাইটের মুল আকর্ষণ এর ফার্স্ট ক্লাস ক্যাবিন । এর ২৬ স্কয়ার ফুট ক্যাবিনে দুইটি বেড এর পাশাপাশি রয়েছে বিনোদনের জন্য একটি ২৩ ইঞ্চি ফ্লাট টিভি । এতে রয়েছে স্লাইডিং দরজা যা আপনার প্রাইভেসির নিশ্চয়তা করে । সম্পূর্ণ রাজকীয় এই ভ্রমণের জন্য আপনাকে গুনতে হতে পারে মাত্র ৪৪২১ ইউরো।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781834.jpg[/img]
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391781855.jpg[/img]
পড়ে অনেকে হয়তো মনে করতে পারেন লেখক হয়তো সকাল বিকাল ঢাকা টু লন্ডন যাতায়াত করে । তাদের বলবো, জী না জনাব উপরোক্ত একটিতেও আমার ভ্রমণের সাধ্য নাই । তবে নিচে দেওয়া যানটিতে আমার ভ্রমণের ব্যপক অভিজ্ঞতা আছে ।
[b]ঢাকা, এ এম, ৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]