ওয়ালটনের প্রিমিও সিরিজে যুক্ত হচ্ছে আরও এক নতুন সদস্য। সেপ্টেম্বরের শেষ দিকে প্রিমিও জিফাইভ নামের এ ফোন বাজারে আসবে। এতে থাকবে আরও উন্নত ফিচার, স্মার্ট এলইডি ফ্লাশ, কুইক অপারেটিং এবং ওটিজি।
সূর্যালোকে এ ফোনের ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হবে না। এতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৪.৪.২। ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ১ জিবি র্যা ম, স্টোরেজ স্পেস ৪ জিবি, ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে।
এছাড়া স্ক্রিন ৫ ইঞ্চি, রেজুলেশন ৮৫৪x৪৮০। ৫ মেগা পিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ভিজিএ। ওজন ১৬৪ গ্রাম।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





