কারটির মূল্য ৩ লাখ পাউন্ড। যা মিসাইল কিংবা গ্রেনেড হামলা প্রতিরোধেও সক্ষম। ওবামা তার ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে এই গাড়িটি ব্যবহার করছেন বলে জানিয়েছে ডেইলি এক্সপ্রেস।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391575449.jpg[/img]
গাড়িটির ভেতরে সবধরনের প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যন্ত মজবুত। পুরু বুলেটপ্রুফ কাঁচ থেকে শুরু করে ১০ ইঞ্চি বুলেটপ্রুফ দরজা এবং টিয়ারগ্যাস ক্যানিসটার এমনকি পাম্প এ্যাকশন সট গানও রয়েছে এর ভেতরে। গাড়িটির ওজন ৩টন এবং এটি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ মাইল বেগে ছুটতে পারে।
গাড়ির ভেতরে রয়েছে স্পেশাল কমিউনিকেশন টেকনোলজি। আছে ওয়্যারলেস ইন্টারনেটের সঙ্গে অতিরিক্ত ল্যাপটপ। আর আছে স্যাটেলাইট ফোন যা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং পেন্টাগনের চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলা যায়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391575514.jpg[/img]
গাড়িতে রয়েছে ওবামার জন্য জরুরি ব্যবস্থাও। যদি কোনো কারণে ওবামা গুলিবিদ্ধ বা আক্রান্ত হন, তাকে সরিয়ে নেয়ার প্রয়োজন পড়ে তার জন্য রয়েছে ব্যবস্থা। আছে ওবামার গ্রুপের রক্তের মজুদ। প্রেসিডেন্টের মনোরঞ্জনের জন্যও রয়েছে গাড়িতে পর্যাপ্ত ব্যবস্থা। উন্নত মানের সিডির পর্যাপ্ত ভাণ্ডরের সঙ্গে রয়েছে আইপড। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র বিশেষ প্রশিক্ষিত একজন এজেন্ট সবসময় এ গাড়িটি ড্রাইভ করে থাকে।  
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391575560.jpg[/img]
মার্কিন সিক্রেট সার্ভিস অত্যন্ত সুরক্ষিত গাড়িটিকে দ্য বিস্ট নামে অভিহিত করে থাকে। নিরাপত্তার কারণে এই গাড়িটির বৈশিষ্ট্য গোপন রাখা হয়। এতে লুকায়িত নাইট ভিশন সিস্টেম রয়েছে। এই গাড়িতে সাতজন মানুষ খুব আরামেই আরোহণ করতে পারেন।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]