জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও সফটওয়্যার কোম্পানি গুগল ইনকরপোরেশন এবার বাজারে আনছে মোবাইল ফোন সেট। এই ফোন সেটের মাধ্যমে ভয়েস কল, এসএমএস সার্ভিস এবং ইন্টারনেট সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

টেকনোলজি নিউজ ওয়েবসাইট জানিয়েছে, বাজারে মোবাইল ফোন ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছে গুগল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তাদের ভার্চুয়াল মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের জন্য স্প্রিন্ট এবং টি-মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

গুগলের এই নতুন প্রজেক্টের নাম দেয়া হয়েছে ‘নোভা’। তবে এ ফোনে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না। এটি কেবল গুগল ইন্টারনেট ফাইবার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।

যদিও কোনো পক্ষ এখনও পরিষ্কারভাবে জানাচ্ছে না গুগলের এই ওয়ারলেস নেটওয়ার্ক পৃথিবীর কোনো কোনো এলাকায় বিস্তৃত হচ্ছে। গুগলের এই ফোন সেট কোনো কোম্পানি থেকে তৈরি করা হচ্ছে সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়নি।

এ বিষয়ে স্প্রিন্ট এবং টি-মোবাইল মুখ খুলতে নারাজ।

কেএইচ