দেশের ৪টি মোবাইল অপারেটরকে আনুষ্ঠানিকভাবে ফোর-জি লাইসেন্স দিয়েছে বিটিআরসি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, রবি আজিয়াটা লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এবং টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস ফোরজি লাইসেন্স গ্রহণ করেন।

এই লাইসেন্স হাতে পাওয়ার পরপরই গ্রামীণফোন, রবি ও বাংলালিংক তাদের ফোর-জি সেবা চালু করবে বলে আগেই জানিয়েছিল।  

এমবি