টুইটার, স্কাইপ ও ভাইবারসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার বিকেলে বিভিন্ন সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী দেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় মাইক্রো-ব্লগিং সাইট টুইটার, টেলিকমিউনিকেশন অ্যাপ স্কাইপ ও ইমো বন্ধ করে দেয় সরকার।

ওইদিন সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো এক চিঠিতে এসব সেবা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। এর আগে ২২ দিন বন্ধ রাখার গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেয় সরকার।

এসএইচ