স্মার্টফোনের পর এবার ট্যাবলেট ডিভাইসের ক্যামেরাকে উন্নত করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে সনি। ছবি তোলার জন্য একটু বড় হলেও প্রতিষ্ঠানটির ধারণা ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে ছবি তোলার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে।
আর তাই প্রতিষ্ঠানটি ট্যাবলেটের সঙ্গে যেন কিউএক্স লেন্স ব্যবহার করা যায় তার জন্য মাউন্ট বের করেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393917696.png[/img]
এসপিএ-টিএ১ নামের মাউন্ট ব্যবহার করে কিউএক্স লেন্সের দুইটি মডেলই ট্যাবলেটের সঙ্গে ব্যবহার করা যাবে। মাউন্টটি যেন যে কোনো আকৃতির ট্যাবলেটের সঙ্গে ব্যবহার করা যায় সেই জন্য প্রতিষ্ঠানটি এতে আকৃতি পরিবর্তনের সুবিধা প্রদান করেছে। মাউন্টটি ৮৫ মিমি থেকে ১৯০ মিমি মোটা ট্যাবলেটের সঙ্গে ব্যবহার করা যাবে।
ট্যাবলেটের জন্য বের করা এই মাউন্টটি আগামী এপ্রিল মাসে জাপানের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি মূল্য ৩৬ মার্কিন ডলার। মাউন্টটি সনি ছাড়া অন্য সব ট্যাবলেটের সঙ্গে ব্যবহার করা যাবে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
সনির ২০ মেগা পিক্সেল লেন্স
স্মার্টফোনের পর এবার ট্যাবলেট ডিভাইসের ক্যামেরাকে উন্নত করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে সনি। ছবি তোলার জন্য একটু বড় হলেও প্রতিষ্ঠানটির ধারণা ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে ছবি তোলার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে। আর তাই প্রতিষ্ঠানটি ট্যাবলেটের সঙ্গে যেন কিউএক্স লেন্স ব্যবহার করা যায় তার জন্য মাউন্ট বের করেছে।





