আপনি কি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন ?ডিভাইস ক্লিনার, ব্যাটারি ম্যানেজার এবং হরস্কোপের মতো অ্যাপ ডাউনলোড করেছেন কখনো?যদি উত্তর হ্যাঁ হয়,তবে সাবধান আপনার ফোনের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা আছে।
সম্প্রতি গুগল প্লে স্টোরে অনেক অ্যাপের্ সন্ধান পাওয়া গেছে যেগুলো ম্যালওয়ার দ্বারা প্রভাবিত।এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারকারীর ব্যাংকের পাসওয়ার্ড সহ অর্থ চুরি করতে পারে। এই তথ্য ESET নিরাপত্তা বিশেষজ্ঞদের দ্বারা পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ডিভাইস ক্লিনার, ব্যাটারি ম্যানেজার এবং হরস্কোপের মতো গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যা বিপজ্জনক ম্যালওয়ার দ্বারা প্রভাবিত।
গবেষক সতর্ক করে দিয়ে বলেছেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যাবহারকারীরা সাবধান ,জনপ্রিয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভাইরাস আপনার সমস্ত তথ্য যথা মেসেজ,পাসওয়ার্ড ইত্যাদি হাতিয়ে নিচ্ছে।যেহেতু ভাইরাস আপনার ফোনের সবকিছুর এক্সেস নিয়ে নিচ্ছে তাই হ্যাকাররা বাড়ি বসেই আপনার তথ্য চুরি করছে।
গুগল সম্প্রতি তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে প্রাইভেসি ও সিকিউরিটি নীতিমালা হালনাগাদ করেছে। অ্যান্ড্রয়েড কিউ সংস্করণে এ নীতিমালা প্রযোজ্য হবে। আপনি যদি কোনো অ্যাপের অনাকাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ ঠেকাতে চান, তবে কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন:
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান
২. স্মার্টফোনের অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার অংশে যান
৩. তালিকায় থাকা সন্দেহভাজন অ্যাপে ক্লিক করুন
৪. পারমিশন অংশে যান
৫. সেখানে টগল করে যেগুলোর অনুমতি দিতে চান না, তা বন্ধ করে দিন
৬. এ ছাড়া সিকিউরিটি সেটিংসে গিয়ে অ্যাপ পারমিশন অংশ থেকে কোন অ্যাপ কিসের অনুমতি নিয়েছে, তা দেখতে পারেন। এরপর প্রয়োজনে অ্যাপ আনইনস্টল করতে বা নতুন অ্যাপ ইনস্টল করতে পারেন।
অ্যাপে তথ্য সংগ্রহের সব অনুমতি দেবেন না: অনেক সময় দেখবেন, আবহাওয়ার কোনো অ্যাপ আপনার ফোন থেকে কল করার বা ক্যামেরার অ্যাকসেস চায়। কিন্তু আবহাওয়া অ্যাপের এ ধরনের তথ্যের প্রয়োজন পড়ে না। আবার কোনো গেম অ্যাপ যদি মাইক্রোফোনের অনুমতি চায়, তবে বুঝতে হবে তা আপনার কথাবার্তা শুনতে পারে।
যদি দেখেন কোনো অ্যাপ ডাউনলোডের সময় প্রয়োজনের অতিরিক্ত তথ্য চাইছে, তবে সতর্ক হতে হবে। অনুমতি না দিলে যদি অ্যাপ ডাউনলোড করতে না দেয়, তবে বিকল্প অ্যাপে যেতে পারেন। আপনি অ্যাপ অনুমতির বিষয়টি একে একে ঠিক করতে পারেন।তথ্যসূত্র: গ্যাজেটস নাউ
এএস





