এক্স-এর নতুন ‘আন্ডার দ্য হুড’ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট ও পোস্টের রিচ কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানতে পারেন। নিয়ম ভঙ্গ, নিরাপত্তা সংক্রান্ত কারণ, সার্চ র‍্যাংকিং, কারিগরি ত্রুটি কিংবা কোনো দেশের স্থানীয় আইনের কারণেও অনেক সময় পোস্টের রিচ বা ভিজিবিলিটি কমে যেতে পারে। বিশেষ করে কোনো নির্দিষ্ট দেশের আইনি নির্দেশ বা স্থানীয় আইনের কারণে পোস্ট রেস্ট্রিক্টেড হলে তা এই টুল থেকে পরিষ্কার জানা যায়। অর্থাৎ কোনো পোস্ট নিজ দেশে দৃশ্যমান হলেও অন্য দেশের এক্স হ্যান্ডেলে তা সীমাবদ্ধ থাকতে পারে।

ওয়েব ভার্সনে এক্স হ্যান্ডেলের আন্ডার দ্য হুড পেজে গিয়ে এই রিপোর্ট দেখা যায়। অন্যদিকে অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে প্রোফাইলে গিয়ে সেটিংস ও প্রাইভেসিতে প্রবেশ করতে হবে। এরপর সেখান থেকে ইউর অ্যাকাউন্ট অপশনে গিয়ে আন্ডার দ্য হুড রিপোর্টটি জেএসওএন ফাইল আকারে ডাউনলোড করা সম্ভব।

তবে এই সুবিধাটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। এক্স অ্যাকাউন্টটি কমপক্ষে এক বছর পুরনো হতে হবে এবং বিগত এক মাসে অন্তত দশটি পোস্ট করা থাকতে তবেই এই বিশেষ সুবিধা উপভোগ করা যাবে।

এমএম