স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়।
শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়।
বিশ্বজুড়ে জনপ্রিয় ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ কিছু পুরনো ভার্সনের ফোনে বন্ধ করতে যাচ্ছে এই সার্ভিসটি। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্ল্যাকবেরি, নোকিয়ার পুরনো ভার্সনের কিছু ফোনে এই সার্ভিস বন্ধ করতে চলেছে। সম্প্রতি সংস্থার এক ব্লগে এই কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
এমআইএস।





