প্রযুক্তিনির্ভর হয়েছেন মক্কার ট্রাফিক পুলিশরা। তারা নতুন এক ডিজিটাল যন্ত্র ব্যবহার করছেন যার দ্বারা জরিমানার টিকিটসহ আইন ভঙ্গকারীকে এসএমএস'র মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে তার অপরাধ।

মক্কা ট্রাফিক বিভাগের মুখপাত্র আলী আল-জাহরানি আরব নিউজকে জানান, যন্ত্রটি ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগের নির্দেশ অনুযায়ী চলছে। তাছাড়া ডিজিটাল নম্বর প্লেটও পড়তে পারে যন্ত্রটি। অপরাধীর জরিমানার পরিমাণসহ রশিদটি এখন গাড়ির উইন্ডশিল্ডে সেঁটে দিচ্ছেন ট্রাফিকরা।

মক্কার গাড়িচালকরা সাধারণত পার্কিংসহ অন্যান্য কিছু অপরাধ অহরহ করেন। জুন মাসেই ট্রাফিকরা রাস্তায় ১ লাখ ২০ হাজার ৯৩৬টি জরিমানা করেছে বলে জানান আল-জাহর

ছোট আকারের হাতে সহজে বহনযোগ্য যন্ত্রটির সঙ্গে নতুন ক্যামেরার সঙ্গেও পরিচিত হয়েছেন ট্রাফিক পুলিশ। সৌদি রাজার স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার অংশ এই যন্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় তথ্য সেন্টারের সঙ্গে সরাসরি যুক্ত গোটা সিস্টেমটি।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই