গ্যালাক্সি এস৫ মিনি উন্মুক্ত করেছে স্যামসাং। গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের সঙ্গে এটির মূল পার্থক্য হচ্ছে ডিসপ্লে, ক্যামেরা ও প্রসেসরে।

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের স্ক্রিনের আকার ৫.১ ইঞ্চি হলেও এতে রয়েছে সাড়ে চার ইঞ্চি স্ক্রিন। অন্যদিকে গ্যালাক্সি এস৫-এ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও এতে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। ১.৪ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর সুবিধার স্মার্টফোনটি পানি ও ধুলা প্রতিরোধক।

এতে আরো রয়েছে ১.৫ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও ৬৪ গিগাবাইট মাইক্রোএসডি ব্যবহারের সুযোগ। অ্যানড্রয়েড ৪.৪ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে আরো আছে এলইডি ফ্ল্যাশ ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ মাস থেকেই বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই