দৈনন্দিন শব্দ যেমন- গাড়ির হর্ন, গান-বাজনা, এমনকি নিজের গলার আওয়াজেও চার্জ করা যাবে মোবাইল ফোন।
নোকিয়া ও কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এমনই এক ন্যানোজেনারেটর। এতে ব্যবহার করা হয়েছে জিঙ্ক অক্সাইডের মতো উপাদান।
এর মাধ্যমে ন্যানোরড শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করবে। ন্যানোরড উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তৈরি করতে পারে।
ন্যানোজেনারেটরে ৫ ভোল্ট করে বিদ্যুৎ তৈরি হবে। যা একটি মোবাইল চার্জ করতে যথেষ্ট।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





