সম্প্রতি এক্সপ্লোরার এইচ ১০০ নামে নতুন মডেলের স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট সংস্করণ রয়েছে এই স্মার্টফোনটিতে।
এক বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে এইচডি ভিডিও দেখা এবং গেমস খেলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
ছবি এবং ভিডিও অধিক বাস্তবতাসম্পন্ন করে তুলতে এবং ক্লিয়ার ফুল অ্যাঙ্গেল ভিউ উপস্থাপন করতে এইচ ১০০ হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে আইপিএস প্রযুক্তি। বড় মাপের ডিসপ্লের কারণে ইন্টারনেট, ফেসবুকসহ অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহারে সুবিধা পাওয়া যাবে।
স্মার্টফোনটিতে পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফ্ল্যাশ লাইট, কন্টিনিউয়াস শটসহ আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে এতে।
১.৩ গিগাহার্টচ কোয়াড কোর প্রসেসরের স্মার্টফোনটিতে দ্রুত মাল্টিটাস্কিং করা যায়। স্মার্টফোনটিতে রয়েছে এক জিবি র্যা ম এবং ৮ জিবি রম, লাইট অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, অ্যাকসিলরোমিটার সেন্সর, থ্রিজি, ওয়াই-ফাই সুবিধা। স্মার্টফোনটির দাম ১২ হাজার ৫৯০ টাকা ।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





