অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীদের ডাউনলোড করতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক চ্যাটিং অ্যাপের নতুন সংস্করণটি। আর তাই ডাউনলোড চার্টের শীর্ষে থাকা স্বত্ত্বেও অ্যাপ স্টোরে ‘ফেইসবুক মেসেঞ্জার’ রেটিং পেয়েছে মাত্র এক স্টার।

ব্যবহারকারীদের ফেইসবুক মেসেঞ্জার ডাউনলোডে বাধ্য করায় অ্যাপটির রেটিংয়ের এ অবস্থা হয়েছে বলেই প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

অথচ ফেইসবুকের প্রায় তিন বছর আগের অ্যাপগুলো গড়ে রেটিং পেয়েছিল চার স্টার। অ্যাপ স্টোরে নতুন ফেইসবুক অ্যাপটির রেটিং কম থাকলেও অ্যান্ড্রয়ডে অ্যাপটির রেটিং চার। কারণ, অ্যাপ স্টোরের মতো আলাদাভাবে হিসেব না করে অ্যান্ড্রয়েড আগের সংস্করণের অ্যাপগুলোর রেটিংয়ের সঙ্গে যে কোনো অ্যাপের বর্তমান রেটিং সমন্বয় করে থাকে। তবে অ্যান্ড্রয়েডে চার স্টার থাকলেও গুগল প্লে’তে অ্যাপটির রেটিং কম।

বিশ্লেষক ট্র্যাকিং প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি’র তথ্য অনুসারে, ফেইসবুকের নতুন অ্যাপের রেটিংয়ের এই দুর্দশা কেবল যুক্তরাষ্ট্রে নয়, প্রায় প্রতিটি দেশের অ্যাপ স্টোরে এটি গড়ে এক থেকে দুই স্টার করে পেয়েছে।

অ্যাপটি নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারেও ফেইসবুক ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করছেন। এরকমই এক ফেইসবুক ব্যবহারকারী টুইট করেছেন, “আমি সত্যিই ফেইসবুক মেসেঞ্জার পছন্দ করি না। আমি এটি ডাউনলোডই করতে চাইনি। কিন্তু এটি ছাড়া আমি মেসেজ দেখতেও পারছি না।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই