আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ।এই দিনে গুগল বিশেষ ডুডলের মাধ্যমে স্বাগত জানাচ্ছে ব্যবহারকারীদের।
গুগলের হোমপেজে আজ রোববার এই ডুডল প্রদর্শিত হচ্ছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।
এবারের ডুডলটিতে ফিচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরা হয়েছে। সার্চ অপশনটির ওপরে ‘GOOGLE’ লেখাটিকে পতাকার আদলে সাজানো হয়েছে। ‘O’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার আর ভেতরে বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে। ‘O’-এর মধ্যে একটি শিশু লাল-সবুজের পতাকা হাতে দৌড় দিচ্ছে। শিশুটির পরণেও রয়েছে লাল ও সবুজ রঙের জামা।
ডুডলটির ওপর ক্লিক করলে স্বাধীনতা দিবস-সম্পর্কিত খবর, তথ্য প্রদর্শন করছে।
উল্লেখ্য, ২০১৩ সালের স্বাধীনতা দিবসে প্রথম ডুডল প্রদর্শন শুরু করে গুগল। শুধু স্বাধীনতা দিবসেই নয় বাংলা নববর্ষসহ বিভিন্ন উপলক্ষে গুগল কর্তৃপক্ষ এমন উদ্যোগ নেয়।
মুস্তাঈন





