বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১৭। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বরিশাল শাখার উদ্যোগে ১১ জানুয়ারি থেকে বরিশালে শুরু হতে যাচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো । এই এক্সপো শহরের একে ইনস্টিটিউশন প্রাঙ্গণে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

পাঁচ দিনের এই ডিজিটাল পণ্যের মেলায় ৫২টি স্টল ও ৩টি প্যাভিলিয়নে কম্পিউটার হার্ডওয়্যারসহ নানা প্রযুক্তিপণ্য প্রদর্শন এবং বিক্রি করা হবে। প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, কুইজ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে বলে জানাগেছে বিসিএসের এক বিজ্ঞপ্তিতে ।

নাজিব