লন্ডনের একটি প্রতিষ্ঠান এমস্পাই এমন একটি অ্যাপ্লিকেশন বানাচ্ছে যার মাধ্যমে আপনার সঙ্গী বা সঙ্গিনী প্রতারণা করছে কিনা তা বোঝা যাবে। প্রমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কিনা তা তার ডিজিটাল জীবন ঘেঁটে বের করে ফেলবে এই অ্যাপ।
তবে অন্যে অনুমতি নিয়ে তবেই অ্যাপটি ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই অ্যাপের মাধ্যমে পার্টনারের প্রতিটি কল, মেসেজ এবং ই-মেইল দেখতে পারবেন আপনি। এছাড়া স্কাইপে এবং ফেববুকে তার ছবি বা ভিডিও দেখা যাবে। এমনকি তার মোবাইল কল পর্যন্ত রেকর্ড করতে পারবেন আপনি।
আপাতত প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, অ্যাপটি বাবা-মায়েদের কাছে পৌঁছে দেওয়া যারা তার উঠতি বয়সী ছেলে-মেয়েদের কাজ-কারবার পর্যবেক্ষণ করতে চান।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





