আগামী মাসেই বাজারে আসছে স্যামসাং-এর পরবর্তী প্রজন্মের অ্যানড্রয়েড ভিত্তিক গ্যালাক্সি ক্যামেরা ২, ১৬-মেগাপিক্সেল ক্যামেরাটির মূল্য এই মুহূর্তে ৪৫০ মার্কিন ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393392764.png[/img]
জেলি বিন ভিত্তিক ক্যামেরাটি আগের প্রজন্মের গ্যালাক্সি ক্যামেরা থেকে দ্রুত গতি অর্জন করেছে। রয়েছে ৪.৮" ৭২০পি পর্দা, ওয়াইফাই এবং ২০০০ এমএএইচ মানের ব্যাটারি। দুঃখের বিষয় এই মডেলের সঙ্গে থ্রিজি/ফোরজি সুবিধা রাখছে না প্রতিষ্ঠানটি।
আপাত দৃষ্টিতে ২১x জ্যুম এবং এফ/২.৮-৫.৯ সর্বোচ্চ অ্যাপারচার বিশিষ্ট লেন্সটির মানের কোনো উন্নত করা হয়নি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393392804.png[/img]
অ্যানড্রয়েড মানেই প্রসেসর এবং র্যামের বিষয়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাচ্ছেন নতুন ১.৬ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ২ গিগাবাইট র্যাম। রয়েছে ১২০এফপিএস এ স্লো-মোশন ভিডিও ধারণের সুবিধা। স্টোরেজ হিসেবে ক্যামেরার সঙ্গে পাচ্ছেন ৮ গিগাবাইট, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট এবং ড্রপবক্স ব্যবহার করে ৫০ গিগাবাইট।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393392832.png[/img]
ক্যামেরাটির ওজন মাত্র ২৮৩ গ্রাম। এনএক্স৩০ গ্যালাক্সি ক্যামেরা ২ এর পাশাপাশি প্রতিষ্ঠানটি তার এসএলআর মানের এনএক্স৩০ এর মূল্য প্রকাশ করেছে। ১৮-৫৫ মিমি কিট লেন্স সহ ক্যামেরাটির মূল্য ১ হাজার মার্কিন ডলার হিসেবে নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393392868.png[/img]
২০১২ সালের এনএক্স ২০ বের করে স্যামসাং। একই মূলমন্ত্র বজায় রেখে তৈরি করা হয়েছে এনএক্স ৩০। ২০ মেগাপিক্সেলে সেন্সরের সঙ্গে পাচ্ছেন হাইব্রিড অটোফোকাস সিস্টেম যা মাত্র ৮০মিলিসেকেন্ডে লক্ষবস্তুকে নির্দিষ্ট করতে সক্ষম। রয়েছে উজ্জ্বল সুপার অ্যামোলেড ভিত্তিক স্পর্শপর্দা যা সুইভেলসহ টিল্ট করার সুবিধা প্রদান করবে। নতুন একটি ৩.৫ মিমি মাইক্রোফোন ইনপুটও দেয়া হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393392895.png[/img]
নতুন এসএলআর সঙ্গে নতুন দুটি লেন্সের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ১৬-৫০ মিমি লেন্স দুটির একটি এফ/২-২.৮ লেন্স এবং অপরটি ভিডিও-বান্ধব এফ/৩.৫-৫.৬ পাওয়ার জ্যুম লেন্স।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
স্যামসাং-এর অ্যানড্রয়েডযুক্ত গ্যালাক্সি ক্যামেরা ২
আগামী মাসেই বাজারে আসছে স্যামসাং-এর পরবর্তী প্রজন্মের অ্যানড্রয়েড ভিত্তিক গ্যালাক্সি ক্যামেরা ২, ১৬-মেগাপিক্সেল ক্যামেরাটির মূল্য এই মুহূর্তে ৪৫০ মার্কিন ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে। জেলি বিন ভিত্তিক ক্যামেরাটি আগের প্রজন্মের গ্যালাক্সি ক্যামেরা থেকে দ্রুত গতি অর্জন করেছে। রয়েছে ৪.৮" ৭২০পি পর্দা, ওয়াইফাই এবং ২০০০ এমএএইচ মানের ব্যাটারি। দুঃখের বিষয় এই মডেলের সঙ্গে থ্রিজি/ফোরজি সুবিধা রাখছে না প্রতিষ্ঠানটি। আপাত দৃষ্টিতে ২১x জ্যুম এবং এফ/২.৮-৫.৯ সর্বোচ্চ অ্যাপারচার বিশিষ্ট লেন্সটির মানের কোনো উন্নত করা হয়নি। অ্যানড্রয়েড মানেই প্রসেসর এবং র্যামের বিষয়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাচ্ছেন নতুন ১.৬ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ২ গিগাবাইট র্যাম। রয়েছে ১২০এফপিএস এ স্লো-মোশন ভিডিও ধারণের সুবিধা। স্টোরেজ হিসেবে ক্যামেরার সঙ্গে পাচ্ছেন ৮ গিগাবাইট, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট এবং ড্রপবক্স ব্যবহার করে ৫০ গিগাবাইট।





