দেখতে পুরোই স্মার্টফোন, কিন্তু বাস্তবে হলো পিস্তল। আইডিয়া কনসিল নামের একটি মার্কিন টেকনোলজি ফার্ম একটি ডবল ব্যারেলড ৩৮০ ক্যালিবার পিস্তলের পেটেন্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে৷

মার্কিন মুলুকে আত্মরক্ষার জন্য নিজের কাছে বন্দুক রাখা একেবারে জলভাত! অনেকে স্রেফ শখেও বন্দুক রাখেন৷ তাদের জন্য বিশেষ সুখবর নিয়ে এসেছে এই নয়া পিস্তল৷

পিস্তলটি অবিকল দেখতে একটি স্মার্টফোনের মতো, আকারেও তাই৷ অনায়াসে জিন্সের হিপ পকেটে চালান করে দেয়া যায়৷

প্রস্তুতকারক সংস্থা আইডিয়া কনসিলের দাবি, আজকের যুগে সুরক্ষিত থাকতে পকেটে স্মার্টফোনের সঙ্গে একটি পিস্তল রাখাটা বিলাসিতা নয়, জরুরি৷

পকেট থেকে বার করুন, সেফটি ক্যাচ সরান, ট্রিগার টিপে দিন৷ ব্যাস, উল্টোদিকের শত্রুর দফারফা, এক প্রেস বিবৃতিতে এমনটাই জানিয়েছে সংস্থাটি৷

সংস্থাটি মনে করছে এই স্মার্ট পিস্তলটি মানুষের সুরক্ষায় দারুণ কার্যকরী তাই এ সমস্ত মানুষদের জন্য এটা দারুণ সুখবর বটে।

এটির দাম কত? জানতে চাইলে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, পেটেন্ট মিললে খোলাবাজারে ৩৯৫ ডলারে মিলবে এই স্মার্ট-পিস্তল৷

এসএম