মানুষকে খুন করার মতো কাজ করবে রোবট। এমন খুনি রোবট নিয়ে এখন থেকেই তারা হুঁশিয়ারি উচ্চারণ শুরু করেছেন। সেই সঙ্গে অনেকেই খুনি রোবট বন্ধের দাবি জানিয়েছে।

ইতোমধ্যেই প্রায় ২ হাজার বিজ্ঞানী, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি এবং গবেষক 'কিলার রোবট'-এর বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করে প্রচারণা শুরু করেছেন। তাদের মধ্যে আছেন স্টিফেন হকিং, ইলোন মাস্ক, স্টিভ ওজনিয়াক প্রমুখ। এর সাথে সম্পৃক্ত হয়েছেন খুনি রোবট নিয়ে উদ্বিগ্ন আরও প্রায় ১০ হাজার মানুষ।

প্রচারণার অংশ হিসেবে 'ফিউচার অফ দ্য লাইফ ইন্সটিটিউট' থেকে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন ওজনিয়াক, স্টিফেন হকিং, গুগলের পিটার নরভিগসহ আরও অনেকে। চিঠিতে খুনি রোবটের মতো যুদ্ধাস্ত্র তৈরি বন্ধে এখনই উদ্যোগ নিতে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে আহ্বান জানানো হয়েছে

চিঠিতে বলা হয়, স্বয়ংক্রিয়ভাবে মানুষকে খুন করতে সক্ষম এই যুদ্ধাস্ত্রের বিস্তৃতি এখনই রোধ করতে হবে। কারণ মানুষের কমান্ড ছাড়াই এসকল রোবট মানুষ খুন করতে সক্ষম। মানবতার স্বার্থে এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয় চিঠিতে।

জেডআই