উইন্ডোজ ফোন ৮.১ ভার্সানে যোগ হল নতুন পালক। মাইক্রোসফট উইন্ডোজ ফোনে আনতে চলেছে আকর্ষণীয় লকস্ক্রীন। তবে এই লকস্ক্রীনের একটি উল্লেখযোগ্য দিক হল ফোনে এটি বিল্ট-ইন দেওয়া থাকবে না, ব্যবহারকারীকে আলাদাভাবে ইন্সটল করতে হবে এই অ্যাপটি।
তবে সংস্থা সূত্রে জানা গেছে, যে সব উইন্ডোজ ফোনের র্যা ম এক জিবির কম সেই ফোনগুলিতে পাওয়া যাবে না এই লকস্ক্রীনের সুবিধা। আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহারকারী উইন্ডোজ ফোনেই পাওয়া যাবে এই বিশেষ সুবিধা।
সংস্থার পক্ষ থেকে এই লকস্ক্রীনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও ধরণের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। চলতি বছরের সেপ্টেম্বর মাসের দিকে এই পরিষেবা পাওয়া যেতে পারে বলে জানা গেছে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





